Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

জেনে নিন পিঠের ব্যথার ঘরোয়া সমাধান

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮ পিএম

জেনে নিন পিঠের ব্যথার ঘরোয়া সমাধান

ছবি: সংগৃহীত

Advertisement

আপনার অফিসের কাজের চাপের কারণে অনেকেই পিঠে ব্যথার সমস্যায় ভুগে থাকেন। মূলত অনেকক্ষণ বসে থাকার কারণে পিঠে ব্যথা হয়, আর পিঠে ব্যথা হওয়ার কারণে কাজের ক্ষমতাও কমতে থাকে। সে কারণে এ সময় সোজা হয়ে দাঁড়ানো খুব সমস্যা তৈরি সৃষ্টি হয়। 

তবে এই পিঠের ব্যথা খুব সহজেই আপনি ঘরে সমাধান করতে পারবেন। এ জন্য আপনাকে প্রতিদিন কিছু টিপস মেনে চলতে হবে। তবেই আপনি উপকার পাবেন। এবার জেনে নিন কীভাবে কমাবেন পিঠের ব্যথা? 

বরফ—

যদি আপনার পিঠে প্রচণ্ড ব্যথা করে, আর ব্যথা কমানোর কোনো সম্ভাবনা না দেখেন এবং পিঠ ফুলে যায়, তা হলে দ্রুত একটা বরফের প্যাক লাগাতে পারেন। একটি তোয়ালেতে বরফ মুড়ে পিঠে লাগাবেন। তা হলে খুব সহজেই ব্যথা কমে যাবে। 

এ ছাড়া পিঠের ব্যথা কমাতে আপনাকে নতুন করে সঠিকভাবে বসতে হবে। অনেক সময় বসার ভুল হলেও এ সমস্যা সৃষ্টি হয়। পিঠে চাপ পড়ার কারণে এ ব্যথা হয়। তাই সোজা হয়ে বসুন। সাধারণত পিঠে ব্যথা সহজে হয় না। যদি হয়েও থাকে, সে ক্ষেত্রে বরফ তোয়ালেতে মুড়ে পিঠে দিলেই আপনার ব্যথা নিরাময় হবে।

রসুন— 

আর পিঠের ব্যথা দূর করতে প্রত্যেক দিন সকালে খালি পেটে দুই থেকে তিন কোয়া রসুন খেলেও দূর হবে। আবার নারিকেল তেল, সর্ষের তেল কিংবা তিলের তেল গরম করে পিঠে ম্যাসাজ করতে পারেন। এতেও আপনার পিঠে ব্যথা খুব সহজেই কমে আসবে।

ব্যায়াম—

আবার ব্যায়াম যদি আপনি নিয়মিত করে থাকেন, তা হলে আপনার পিঠে ব্যথা হবে না। এমনকি পেটেরও ব্যায়াম করলে পিঠে ব্যথা হয় না। তাই যখন ব্যায়াম করবেন পিঠ ও পেট— দুটোরই একসঙ্গে করবেন। প্রতিদিন ব্যায়াম করলে আপনার পিঠে ব্যথা থাকবে না। সেই সঙ্গে মানসিকভাবেও আপনি সুস্থ থাকবেন।  তবে হার্টের সমস্যা থাকলে ব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। 

Advertisement

পিঠে ব্যথা

Advertisement

আরও পড়ুন

কফি পান করার ৫ সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা জানুন

কফি পান করার ৫ সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা জানুন

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম