Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ডায়াবেটিস আছে, মেদও বাড়ছে, এ অবস্থায় ওজন দ্রুত কমাতে যা খাবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৩:৪৯ পিএম

ডায়াবেটিস আছে, মেদও বাড়ছে, এ অবস্থায় ওজন দ্রুত কমাতে যা খাবেন

ছবি: সংগৃহীত

Advertisement

স্থুলতা থেকে ডায়াবেটিস বাসা বাঁধে শরীরে। এমন অনেকেই আছেন, যাদের রক্তে শর্করা খুব বেশি আবার ওজনও বেড়ে চলছে সমানতালে। এমন হলে খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ জরুরি। ডায়াবেটিস থাকলে আবার সব রকম খাবার খাওয়া যায় না। সে ক্ষেত্রে দ্রুত ওজন কমাতে হলে বিশেষ এক রকম পানীয় প্রতিদিনের ডায়েটে রাখা যেতে পারে।

মূলত শারীরিক পরিশ্রমের অভাব, খেলাধুলার অভাব, অতিরিক্ত ‘ফাস্ট ফুড’ খাওয়ার জন্য রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে একটি বিশেষ রকম ডিটক্স পানীয় উপকারে আসতে পারে।

পেটের মেদ দ্রুত কমাতে হলে এই পানীয়টি খাওয়া যেতে পারে। বানাতে হবে ‘গ্রিন অ্যাপেল স্মুদি’। কীভাবে, জেনে নিন।

উপকরণ

১ কাপ পালং শাক কুচি

১টি সবুজ আপেল

অর্ধেকটা শশা

১ চামচ পাতিলেবুর রস

১ কাপ কাঠবাদামের দুধ

১ চামচ চিয়া বীজ

প্রণালী

আপেল, শসা কুচি করে কেটে নিয়ে ব্লেন্ডারে ভালো করে পিষে নিন। তাতে পালং শাকের কুচি ও চিয়া বীজ দিয়ে ফের ব্লেন্ড করে নিন। মিহি মিশ্রণ তৈরি করতে হবে। এবার এতে কাঠবাদামের দুধ, পাতিলেবুর রস মিশিয়ে ওপর থেকে পুদিনা পাতা ছড়িয়ে দিন। এই স্মুদি প্রতিদিনের ডায়েটে রাখলে রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যাবে। ওজনও কমবে।

Advertisement

ডায়াবেটিস স্থুলতা মেদ

Advertisement

আরও পড়ুন

হাসিতে লুকাচ্ছেন বিষণ্ণতা, গবেষক দিচ্ছে সতর্কবার্তা

হাসিতে লুকাচ্ছেন বিষণ্ণতা, গবেষক দিচ্ছে সতর্কবার্তা

শিশুদের ক্যানসার: যে লক্ষণগুলো এড়িয়ে গেলে বড় বিপদ!

শিশুদের ক্যানসার: যে লক্ষণগুলো এড়িয়ে গেলে বড় বিপদ!

স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে কি তালাক দেওয়া যায়? যা জানা জরুরি

স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে কি তালাক দেওয়া যায়? যা জানা জরুরি

রাত জেগে খাওয়া? ডেকে আনছেন লিভারের মারাত্মক বিপদ!

রাত জেগে খাওয়া? ডেকে আনছেন লিভারের মারাত্মক বিপদ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম