Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

অনলাইন কেনাকাটায় নিরাপদ থাকার উপায়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:১৯ এএম

অনলাইন কেনাকাটায় নিরাপদ থাকার উপায়

ছবি:সংগৃহীত

Advertisement

অনলাইন কেনাকাটায় ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়, যা সময় ও শ্রম বাঁচায়। তবে প্রতারণার ঘটনাও বাড়ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াভিত্তিক কেনাকাটায় সঠিক পণ্য না পাওয়া, অগ্রিম টাকা নিয়ে ডেলিভারি না দেওয়ার মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ক্রেতা। তাই নিরাপদ কেনাকাটার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি।

১. প্রথমত বিশ্বস্ত ওয়েবসাইট বা পরিচিত অনলাইন স্টোর থেকে কেনাকাটা করা উচিত। অপরিচিত বা নতুন পেজ থেকে কেনার আগে ভালোভাবে যাচাই করা প্রয়োজন।

২. দ্বিতীয়ত রেটিং ও রিভিউ দেখা জরুরি। ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা, কমেন্ট ও গ্রাহকদের মতামত দেখে বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা দরকার।

৩. পেমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিই সবচেয়ে নিরাপদ, কারণ এতে পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করা যায়। অগ্রিম টাকা পরিশোধ করতে হলে বিক্রেতার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে হবে।

৪. পণ্যের বিবরণ ও ছবি ভালোভাবে দেখে নিতে হবে। অনেক সময় ছবির সঙ্গে আসল পণ্যের মিল থাকে না। বিক্রেতার তথ্য যাচাই করে সন্দেহজনক কিছু মনে হলে কেনাকাটা থেকে বিরত থাকাই ভালো।

৫. ডেলিভারি নীতি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। রিটার্ন ও রিফান্ড সুবিধা আছে কিনা, তা দেখে নেওয়া উচিত। অনেক স্টোর পণ্য ফেরতের সুযোগ দেয়, যা ক্রেতাদের জন্য সহায়ক।

৬. সবশেষে, অতিরিক্ত ডিসকাউন্ট ও ভুয়া অফার থেকে সতর্ক থাকতে হবে। কারণ অনেক সময় এগুলো প্রতারণার কৌশল হতে পারে। সঠিক নিয়ম মেনে কেনাকাটা করলেই অনলাইনে নিরাপদ থাকা সম্ভব।

Advertisement

অনলাইন কেনাকাটা

Advertisement

আরও পড়ুন

‘বিয়ে’ শব্দটা শুনলে অবিবাহিতদের মনে আনন্দের অনুভূতি হয় কেন?

‘বিয়ে’ শব্দটা শুনলে অবিবাহিতদের মনে আনন্দের অনুভূতি হয় কেন?

‘ডাবল ডায়াবেটিস’ কী, কারা বেশি ঝুঁকিতে, জানুন লক্ষণসমূহ

‘ডাবল ডায়াবেটিস’ কী, কারা বেশি ঝুঁকিতে, জানুন লক্ষণসমূহ

স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

রেজিস্ট্রি ছাড়াও কি ছবি ও সাক্ষ্যে বিয়ে প্রমাণ করা যায়?

রেজিস্ট্রি ছাড়াও কি ছবি ও সাক্ষ্যে বিয়ে প্রমাণ করা যায়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম