Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

ডিম কতভাবে সিদ্ধ করা যায়, কোন ক্ষেত্রে কত সময় লাগে?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:২০ পিএম

ডিম কতভাবে সিদ্ধ করা যায়, কোন ক্ষেত্রে কত সময় লাগে?

ছবি: সংগৃহীত

Advertisement

সহজলভ্য প্রোটিনের উৎস হলো ডিম। এটি বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়। এর মধ্যে সবচেয়ে প্রচলিত একটি পদ্ধতি হলো পানিতে ডুবিয়ে সিদ্ধ করা। তবে ডিমকে মোটামোটি ৬ ভাবে সিদ্ধ করা যায়। আর এ প্রতিটা পদ্ধতিরই রয়েছে আলাদা আলাদা পুষ্টিগুণ ও কার্যকারিতা। যদিও সব সময় সঠিকভাবে সিদ্ধ ডিম বেশ কষ্টসাধ্য ব্যাপার হতে পারে।

কেননা, ডিম সিদ্ধের এ ৬ প্রকারের জন্য সময় নির্ধারণ জানাটা গুরুত্বর্পূণ। চলুন জেনে নেই এ সম্পর্কে

১. নরম সাদা অংশ, তরল কুসুম- ৪ মিনিট

২. হালকা শক্ত সাদা অংশ, তরল কুসুম- ৫ মিনিট

৩. হালকা শক্ত সাদা অংশ, থকথকে কুসুম- সাড়ে ৬ মিনিট

৪. হালকা শক্ত সাদা অংশ, একটু বেশি থকথকে কুসুম- সাড়ে ৭ মিনিট

৫. শক্ত সাদা অংশ, হালকা শক্ত কুসুম- ১০ মিনিট

৬. শক্ত সাদা অংশ, শক্ত কুসুম- ১১ মিনিট

কিন্তু কী ভাবে বানাতে হবে এই ৬ ধরনের ডিমসেদ্ধ?

একটি বড় পাত্রে পানি ভরে স্টোভে চাপিয়ে দিন। ফ্রিজে রাখা ঠান্ডা ডিমগুলো ধীরে ধীরে চামচ দিয়ে জলে নামিয়ে দিন। হুট করে ফ্রিজের ঠান্ডা থেকে প্রায় ফুটন্ত জলের সংস্পর্শে এসে অনেক সময়ে ডিমের খোলায় ফাটল ধরে যায়। সেটি যাতে না হয়, তার জন্য চামচ দিয়ে দু’বার ডিম তুলে আবার পানিতে নামিয়ে দিন। এর ফলে তাপমাত্রার সঙ্গে বোঝাপড়া করতে সুবিধা হবে ডিমের। এবার আঁচ ঢিমে করে দিন। যে ধরনের ডিমসেদ্ধে প্রয়োজন, তা মেনে সময় মতো তুলে নেবেন। ৪ মিনিট হোক বা ১১ মিনিট, গরম জল থেকে তুলে নিয়েই ঠান্ডা পানিতে তলায় রেখে দিন। তারপর খোসা ছাড়িয়ে খেয়ে নিন।

কিন্তু যদি ফ্রিজ ছাড়াই রাখা থাকে, তাহলে গোটা প্রক্রিয়া থেকেই ১ মিনিট করে করে কমাতে হবে। যেমন, নরম সাদা অংশ ও তরল কুসুমের ডিম পেতে ৪ মিনিটের বদলে ৩ মিনিট ধরে ফুটন্ত পানিতে রাখতে হবে।

Advertisement

সিদ্ধ ডিম টিপস রেসিপি ডিম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম