Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গরমে আরাম দেবে ৬ খাবার

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:২৯ পিএম

গরমে আরাম দেবে ৬ খাবার

ছবি: সংগৃহীত

Advertisement

প্রচুর বৃষ্টি হচ্ছে দেশে, কিন্তু গরম কমছে কই! বৃষ্টিতে কাকভেজা হয়ে বাসায় ফিরলেও অসহ্য গরমের স্বস্তি নেই। হাঁসফাঁস করা অবস্থার অবশ্য উন্নতি দিতে পারে কিছু খাবার। পাঁচটি খাবার এমন আছে যা সাময়িক ও স্থায়ীভাবে কিছুটা হলেও আরাম দেবে। 

লেবু পানি: গরমের সময় লেবুর শরবত পান করলে তা শরীরের ক্লান্তি দূর করবে। সেক্ষেত্রে একদম সাধারণ পানিতে লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে। তবে চিনি ছাড়া হলে সেটি আরও বেশি উপকারী।

দই: এই খাবারটিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে। যা এনার্জির ঘাটতি পূরণ করার সবচেয়ে জরুরি উপাদান। তাই প্রতিদিন ১ কাপ দই খান। ক্লান্তি আসবে না শরীরে। গরমেও আরাম পাবেন বেশ।

কাঁচা আমের শরবত: সিজন শেষের পথে। বাজার এখন পাকা আমে সয়লাব। তবে কাঁচা আম হতে পারে গরমের আরাম। কাঁচা আমের মাঝে ভিটামিন-সি থাকে। এর সঙ্গে মরিচ যুক্ত না করে যদি এটিকে শরবত হিসেবে খাওয়া যায়, তাহলে গরম কম অনুভব হতে পারে।

কম মশলা জাতীয় খাবার: স্থায়ীভাবে সমাধান পেতে ভারী তথা ফাস্টফুড টাইপের খাবার এড়িয়ে যাওয়া ভালো। বিশেষ করে মশলা জাতীয় ভারি খাবার খেতে ভালো লাগলেও গরমের সময় কম মশলা জাতীয় খাবারের ওপর জোর দিতে হবে। কারণ এগুলো সহজে হজমযোগ্য।

পালংশাক: এই শাকে থাকা আয়রন এবং ম্যাগনেসিয়াম শরীরের ক্লান্তি দূর করবে সহজেই। তাই খাদ্যতালিকায় মাঝে মাঝে পালংশাক রাখুন। তবে প্রতিদিন খেলে পেটে সমস্যা হতে পারে। এজন্য মাঝেমধ্যে খান।

কলা: কলা শরীরে শক্তি সরবরাহ করার জন্য অন্যতম একটি ভালো খাবার। এতে থাকা পটাশিয়াম, ফাইবার, ভিটামিন এবং কার্বোহাইড্রেট শরীরে শক্তি সরবরাহের একটি বড় উৎস হিসেবে কাজ করবে এবং ক্লান্তিভাব দূর করতেও সহায়তা করবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

একাকিত্বে ভুগছেন? বেরিয়ে আসার ৩ উপায় জেনে নিন

একাকিত্বে ভুগছেন? বেরিয়ে আসার ৩ উপায় জেনে নিন

স্ট্রেস হরমোন কমাতে অন্ধকারে গোসল, চিকিৎসকেরা কী বলছেন

স্ট্রেস হরমোন কমাতে অন্ধকারে গোসল, চিকিৎসকেরা কী বলছেন

রক্ত পরীক্ষার রিপোর্টে যে ৫ স্বাস্থ্যসূচক বুঝে রাখা জরুরি

রক্ত পরীক্ষার রিপোর্টে যে ৫ স্বাস্থ্যসূচক বুঝে রাখা জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম