Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ঘরে বোরহানি কীভাবে বানাবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৪:০৩ পিএম

ঘরে বোরহানি কীভাবে বানাবেন

Advertisement

বোরহানি কার না পছন্দ? আর কুরবানির ঈদে বোরহানির কদর বেড়ে যায়। ফ্রিজে যতদিন কুরবানির মাংস আছে ততদিন বাড়িতে অতিথি এলেই পোলাও আর মাংসের পদ তৈরি হবেই। তবে এ গরমে ভারী খাবারের পর এক গ্লাস বোরহানি পান করলে অনেকটাই স্বস্তি মিলবে।

মুখরোচক বোরহানি বানিয়ে ফেলতে পারেন ঘরেই। খুব সহজে তৈরি করা যায় বোরহানি।

উপকরণ

টক দই ১ কেজি, ধনে ভাজা গুঁড়া ১ চা চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, পোস্তদানা ভাজা গুঁড়া ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, বিট লবণ আধা চা চামচ, পুদিনা পাতা বাটা ২ টেবিল চামচ, ধনেপাতা বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, চিনি ১ / ৪ কাপ, লবণ, স্বাদ মতো পানি, ২ কাপ বরফ কুচি ১ কাপ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর পাতলা কাপড় দিয়ে চেলে নিন। এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

 

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

একাকিত্বে ভুগছেন? বেরিয়ে আসার ৩ উপায় জেনে নিন

একাকিত্বে ভুগছেন? বেরিয়ে আসার ৩ উপায় জেনে নিন

স্ট্রেস হরমোন কমাতে অন্ধকারে গোসল, চিকিৎসকেরা কী বলছেন

স্ট্রেস হরমোন কমাতে অন্ধকারে গোসল, চিকিৎসকেরা কী বলছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম