Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

বাসায় যেভাবে রান্না করবেন হাঁসের মাংসের ভুনা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম

বাসায় যেভাবে রান্না করবেন হাঁসের মাংসের ভুনা

সংগৃহীত ছবি

Advertisement

হাঁসের মাংস খাওয়ার জন্য নীলা মার্কেট কিংবা ওয়েস্টিনে না গিয়ে নিজেই বাসায় রান্না করুন। হাঁসের মাংসের ভুনা কীভাবে খুব সহজে বাসায় রান্না করতে পারবেন, সে বিষয়ে রন্ধনশিল্পী মিতা খানম জানিয়েছেন রেসিপি।

উপকরণ

হাঁসের মাংস ১ কেজি। পেঁয়াজ কুচি ১ কাপ। দেশি রসুন ৪টি। রসুন বাটা ১ চা-চামচ। আদা বাটা ১ টেবিল-চামচ। হলুদ গুঁড়া ১ চা-চামচ। মরিচ গুঁড়া ১ চা-চামচ। ধনে গুঁড়া ১ চা-চামচ। জিরা গুঁড়া ১ চা-চামচ। মেথি ও কালজিরা বাটা ১ চা-চামচ। দারুচিনি ৩ টুকরা। এলাচ ৪-৫টি। লবঙ্গ ৪টি। তেজপাতা ২টি। লবণ স্বাদমতো। তেল ১ কাপ। এবং পানি পরিমাণমতো।

প্রণালি

প্রথমে হাঁসের মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রঙ করে ভেজে নিন। সামান্য পানি দিয়ে মাংস বাদে একে একে সব উপকরণ দিয়ে কষিয়ে নিন। এরপর হাঁসের মাংস দিয়ে নেড়ে ঢেকে দিন। 

বেশ কিছুক্ষণ চুলায় জ্বাল দেওয়ার পর ঢাকনা খুলে দেখুন পানি কতটা কমেছে। যদি পানি না কমে, তবে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো আরও পানি দিয়ে ঢেকে রান্না করুন ২০ মিনিট। মাংস সিদ্ধ হয়ে তেল ওপরে উঠে এরপর নামিয়ে নিন মজাদার হাঁসের মাংস ভুনা।

এবার চালের রুটি, ভাত কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

Advertisement

হাঁসের মাংস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম