Logo
Logo
×

Advertisement

সাহিত্য

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ কবি-লেখক

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৭:০৭ পিএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ কবি-লেখক

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

Advertisement

২০১৯ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ১০ কবি ও লেখক এ পুরস্কার পেলেন।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত ১০ কবি-লেখকের নাম ঘোষণা করেন।

কবিতায় মাকিদ হায়দার, কথাসাহিত্যে ওয়াসি আহমেদ, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে রফিকুল ইসলাম বীর উত্তম, অনুবাদে খায়রুল আলম সবুজ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণে ফারুক মঈনউদ্দীন, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, নাটকে রতন সিদ্দিকী, শিশুসাহিত্যে রহীম শাহ এবং ফোকলোরে সাইমন জাকারিয়াকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

১৯৬০ সালে প্রবর্তিত বাংলা একাডেমি পুরস্কার ১০টি বিষয়ে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে ৩ লাখ টাকা, সনদপত্র ও স্মারক তুলে দেয়া হবে।

Advertisement

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

Advertisement

আরও পড়ুন

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

শেখ রবিউল হকের ৮০ বছরের সৃজনযাত্রা উপলক্ষে চিত্রপ্রদর্শনী

শেখ রবিউল হকের ৮০ বছরের সৃজনযাত্রা উপলক্ষে চিত্রপ্রদর্শনী

শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের চিরবিদায়

শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের চিরবিদায়

অভিনয়শিল্পীর চেহারায় শিল্প নির্মাণ করাই তাদের আনন্দ

অভিনয়শিল্পীর চেহারায় শিল্প নির্মাণ করাই তাদের আনন্দ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম