Logo
Logo
×

Advertisement

একদিন প্রতিদিন

২৫ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০০ এএম

২৫ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনে

১৯৭৪ সালের এই দিনে জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।

Advertisement

আজ ২৫ সেপ্টেম্বর ২০১৯, বুধবার। ১০ আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৭ তম (অধিবর্ষে ২৬৮ তম) দিন।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৩৪০ - ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি করে।

১৩৯৬ - দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয়।

১৪৯৩ - কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।

১৫২৪ - বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।

১৬৩৯ - আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।

১৬৫৪ - ইংল্যান্ড ও ডেনমার্ক বাণিজ্যচুক্তি করে।

১৮০৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।

১৮৯৭ - প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।

১৯১২ - কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।

১৯১৭ - কেরেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার দায়িত্ব নেয়।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করেছিল, ইহুদি শরণার্থী সে দেশে ঢুকতে পারবে না।

১৯৬৯ - ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয়।

১৯৭২ - নরওয়তে গণভোটে কমন মার্কেটে যোগদানের বিপক্ষে ভোট পড়ে।

১৯৭৪ - জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।

১৯৭৭ - শিকাগো মেরাথন দৌড়ে প্রায় চার হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।

১৯৯৭ - ইহুদীবাদী ইসরাইলী গুপ্তচর সংস্থা মোসাদ ফিলিস্তিনের সংগ্রামী নেতা খালেদ মাশালকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায় ।

২০০৩ - জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল।

জন্ম:

১৭৪৪ - প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম।

১৮৮১ - চীনা লেখক লু শুন।

১৮৯৭ - নোবেলজয়ী [১৯৪৯] মার্কিন কথাসাহিত্যিক উয়িলিয়াম ফকনার।

১৯৪৪ - মার্কিন অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস।

১৯৫২ - ক্রিস্টোফার রীভ, মার্কিন চলচ্চিত্রাভিনেতা। সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

১৯৬৮ - মার্কিন অভিনেতা ও গায়ক উইল স্মিথ।

মৃত্যু:

১২৯৪ - প্রখ্যাত বৃটিশ দার্শনিক ও রসায়নবিদ রজার বেকান।

১৬১৭ - জাপানের সম্রাট গো-ইয়োজেই।

১৬৮০ - ইংরেজ ব্যাঙ্গকবি স্যামুয়েল বাটলার।

১৯৫৩ - জার্মান স্থপতি এরিখ মেন্ডেলসোন।

১৯৬২ - চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ার।

১৯৭০ - সাহিত্যিক এরিক মারিয়া রেমর্ক।

২০০১ - সমর দাস, একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

২০০৩ - ফিলিস্তিনের প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ এডওয়ার্ড সাইদ।

Advertisement

এইদিনে

Advertisement

আরও পড়ুন

৬ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

৬ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

৪ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

৪ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

৩ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

৩ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

১৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

১৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম