Logo
Logo
×

Advertisement

একদিন প্রতিদিন

৩ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম

৩ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

ফাইল ছবি

Advertisement

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।

আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। 

ঘটনাবলি

১৪৯৩ – ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় সমুদ্রযাত্রায় ক্যারিবীয় অঞ্চলের ডোমিনিকা দ্বীপে পৌঁছান।

১৮৩৮ – ভারতে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯০৩ – পানামা কলম্বিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯২৮ – তুরস্কে আরবি হরফের পরিবর্তে রোমান হরফ চালু করা হয়।

১৯৫৭ – লাইকা নামের একটি কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণীবাহী প্রথম নভোযান স্পুটনিক-২ মহাকাশে পাঠানো হয়।

১৯৭০ – ব্রিটিশ শাসনাধীন ডোমিনিকা স্বাধীনতা লাভ করে।

১৯৭৫ – ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় বাংলাদেশের জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।

২০২০ – যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

১৮৬৬ – দীনেশচন্দ্র সেন, লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার।

১৮৯৭ – আবুল কালাম শামসুদ্দীন, সাংবাদিক ও রাজনীতিবিদ।

১৯১৩ – প্রদ্যোত কুমার ভট্টাচার্য, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব; নিখিল চক্রবর্তী, সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার।

১৯১৯ – অরবিন্দ পোদ্দার, লেখক, অধ্যাপক ও গবেষক।

১৯৩৩ – অমর্ত্য সেন, নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ।

১৯৩৪ – রুমা গুহঠাকুরতা, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী।

১৯৪০ – সনি রোডস, মার্কিন গায়ক ও গিটারবাদক।

১৯৪৫ – গার্ড ম্যুলার, সাবেক পশ্চিম জার্মান ফুটবলার।

১৯৬৪ – পাপরিকা স্টেন, ডেনিশ অভিনেত্রী, গায়িকা ও পরিচালক।

১৯৭৩ – মৌসুমী, বাংলাদেশি অভিনেত্রী।

১৯৭৪ – সোনালি কুলকার্নি, ভারতীয় অভিনেত্রী।

১৯৮৭ – গেমমা ওয়ার্ড, অস্ট্রেলীয় মডেল ও অভিনেত্রী।

১৯৮৯ – শুভশ্রী গাঙ্গুলী, ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী।

১৯৯৫ – কেন্ডাল জেনার, মার্কিন মডেল ও অভিনেত্রী।

মৃত্যু

১৯৫৪ – আঁরি মাতিস, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।

১৯৭৫ – তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী; সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি; ক্যাপ্টেন এম মনসুর আলী, সাবেক প্রধানমন্ত্রী; এ এইচ এম কামারুজ্জামান, জাতীয় নেতা।

১৯৭৭ – মুহম্মদ কুদরাত-এ-খুদা, বাংলাদেশি রসায়নবিদ, শিক্ষাবিদ ও গ্রন্থকার; ফ্রেডেরিক চালমার্স বোর্ন, পূর্ব বাংলার প্রথম গভর্নর।

১৯৯০ – শশধর মুখার্জি, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা।

১৯৯১ – বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার ও অভিনেতা।

১৯৯৯ – ইয়ান বান্নেন, স্কটিশ অভিনেতা।

২০০৬ – মারি রুডিসিল, মার্কিন লেখক।

২০০৯ – আর্চি বাইরড, স্কটিশ ফুটবলার, সাংবাদিক ও শিক্ষাবিদ।

২০১৪ – গর্ডন টুলক, মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক।

২০১৭ – আবদুর রহমান বিশ্বাস, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

১৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

১৩ অক্টোবর: ইতিহাসের পাতায় আজ

১৩ অক্টোবর: ইতিহাসের পাতায় আজ

৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

৫ অক্টোবর: ইতিহাসের পাতায় আজ

৫ অক্টোবর: ইতিহাসের পাতায় আজ

৩০ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

৩০ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

২৯ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

২৯ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

আরও পড়ুন

৩ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

৩ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

১৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

১৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

১৩ অক্টোবর: ইতিহাসের পাতায় আজ

১৩ অক্টোবর: ইতিহাসের পাতায় আজ

৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম