Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজা পুনর্নির্মাণে অর্থায়নের আহ্বান আরব লীগের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:৫৭ পিএম

গাজা পুনর্নির্মাণে অর্থায়নের আহ্বান আরব লীগের

শনিবার (১৭ মে) ইরাকের বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্নির্মাণে অর্থায়নের আহ্বান জানিয়েছেন আরব নেতারা। শনিবার (১৭ মে) ইরাকের বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন তারা।

বিবৃতিতে আরব নেতারা বলেন, আমরা দেশগুলো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে গাজা পুনর্গঠনে আরব লিগের পরিকল্পনা কার্যকর করা যায়।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, গাজায় এই গণহত্যা এমন এক ভয়াবহ মাত্রায় পৌঁছেছে, যা ইতিহাসের অন্য কোনো সংঘর্ষে দেখা যায়নি।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলা বৃদ্ধি, কাতারে ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা

তিনি বলেন, ইরাক গাজা পুনর্গঠনে আরব তহবিল গঠনের উদ্যোগকে সমর্থন করে। সেইসঙ্গে ইরাক এই তহবিলে ২০ মিলিয়ন মার্কিন ডলার দেবে এবং ইসরাইলি আগ্রাসনের শিকার আরেক দেশক লেবাননের জন্য আরও ২০ মিলিয়ন ডলার দান করবে বলেও ঘোষণা দেন তিনি। 

ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা প্রত্যাখ্যান করছি এবং গাজায় গণহত্যা, পশ্চিম তীর ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আমরা গাজাকে রক্ষা করতে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএ-কে পুনরায় সক্রিয় করতে আন্তরিক ও দায়িত্বশীল আরব পদক্ষেপের আহ্বান জানিয়ে এসেছি এবং জানিয়ে যাব।

আরও পড়ুন: গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও ৫৯

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার এক দিন পর শনিবার (১৭ মে)  বাগদাদে এই আলোচনা অনুষ্ঠিত হয়, যা যুদ্ধবিরতির আশাবাদ এবং গাজায় ত্রাণ সহায়তা আবার চালুর সম্ভাবনার জন্ম দিয়েছে।

Advertisement

গাজা আরব লীগ

Advertisement

আরও পড়ুন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন স্থগিত

হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন স্থগিত

হুথির হাতে যাচ্ছে তৃতীয় বৃহত্তম শহর তাইজ

হুথির হাতে যাচ্ছে তৃতীয় বৃহত্তম শহর তাইজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম