Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন স্থগিত

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম

হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন স্থগিত

সৌদি আরবের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলন। ফাইল ছবি

Advertisement

ইরান সমর্থিত হুথিদের রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হামলার কারণে সৌদি আরবের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলন আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবছর আয়োজিত এই ফ্ল্যাগশিপ সম্মেলনটি আগামী ২৬ অক্টোবর শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছরের নতুন তারিখ ‘খুব শিগগিরই’ ঘোষণা করা হবে।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহা বিনতে মিশারি আল সৌদ বলেন, ‘আমাদের অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এটি আমাদের দশম আয়োজন, তাই আমরা এটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চাই, যাতে অংশগ্রহণকারীরা কাঙ্ক্ষিত সেই অসাধারণ অভিজ্ঞতা ও ইতিবাচক প্রভাব পেতে পারেন।’

সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের আদলে অনানুষ্ঠানিকভাবে এটিকে বলা হয়ে থাকে ‘মরুভূমির দাভোস’। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটন, ক্রীড়া ও প্রযুক্তির দিকে জোর দেওয়ার বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। মূলত বৈশ্বিক বিলিয়ন ডলারের বিনিয়োগ আকৃষ্ট করতেই এই মহাযজ্ঞের আয়োজন।

এফআইআই-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা ছিল অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও ডেভিড সোলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও সিইও লরেন্স ফিঙ্কের মতো বিশ্বখ্যাত ব্যক্তিদের।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরান-ঘনিষ্ঠ হুথিদের মধ্যে গত কয়েক সপ্তাহে লড়াই চরম রূপ নিয়েছে। আনসারুল্লাহ নামে পরিচিত হুথি বিদ্রোহীরা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের সামরিক, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং আরও শত শত মানুষ আহত হয়েছেন।

সরকারি কর্মকর্তাদের ঘরে বসে কাজের নির্দেশ

হুথিদের একের পর এক হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের সরকারি সংস্থাগুলোর কর্মচারীদের ঘরে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার নির্দেশ দেওয়া হয়েছে। এএফপিকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সেখানকার একজন কর্মকর্তা ও দুজন পরামর্শক।

রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ ভবনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আঞ্চলিক কার্যালয় অবস্থিত। ওই ভবনের কর্মীদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসে না আসার অনুরোধ করা হয়েছে।

গত রোববার রাজধানীর একটি সরকারি সংস্থার এক কর্মচারী একটি বার্তা পান, যেখানে লেখা ছিল: ‘চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূরবর্তী কাজের (রিমোট ওয়ার্ক) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।’

অন্যান্য সূত্র জানিয়েছে, মার্কিন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের কার্যালয় সমৃদ্ধ কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের কোম্পানিগুলোও তাদের কর্মীদের ঘরে বসে কাজ করার পরামর্শ দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

আরও পড়ুন

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ট্রাম্পের সিদ্ধান্তে নিম্নমুখী তেলের বাজার

ট্রাম্পের সিদ্ধান্তে নিম্নমুখী তেলের বাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম