Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

সৌদি আরবে ‍হুথির ক্ষেপণাস্ত্র ভূপাতিতের সময় অন্তত তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের নজরান শহরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে।  এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি বাড়ি ও তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে রোববার বিকেলে নজরান শহরে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হয়, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে।


আবাসিক এলাকায় এ হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে গত প্রায় দু’মাস ধরে চলমান সংঘাতের মধ্যেই ঘটল এ ঘটনা। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল সরকারকে সমর্থন দেওয়ার কারণে সংঘাতটি প্রতিবেশী সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। গত দু’মাসে বিভিন্ন সময়ে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি ভূখণ্ডকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে।

তথ্যসূত্র: আরব নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

মুম্বাইয়ে টাইগার শ্রফ লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

মুম্বাইয়ে টাইগার শ্রফ লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কী জানতে চাইল ঢাকা

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কী জানতে চাইল ঢাকা

আরও পড়ুন

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

এবার ইলহান ওমরের পাশে দাঁড়ালেন বারাক ওবামা

এবার ইলহান ওমরের পাশে দাঁড়ালেন বারাক ওবামা

২০৩৫ সালে চীন প্রতি ৩ জনে ১ জনই হবেন প্রবীণ!

২০৩৫ সালে চীন প্রতি ৩ জনে ১ জনই হবেন প্রবীণ!

‘গুলির জবাব হবে গুলিতে’

‘গুলির জবাব হবে গুলিতে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম