আজম খানের মায়ের ৩১তম মৃত্যুবার্ষিকী শনিবার
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জনতার দলের মহাসচিব মো. আজম খানের মা মোছাম্মদ খাতেমুন্নেছা খানমের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর রাজধানীর বনানীতে জনতার দলের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জনতার দলের মহাসচিব মো. আজম খান এ অনুষ্ঠান আয়োজন করেছেন। অনুষ্ঠানটি গণমাধ্যমে প্রচারের লক্ষে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদক ও চিত্রগ্রাহকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
