Logo
Logo
×

Advertisement

জাতীয়

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য সচিবের শোক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য সচিবের শোক

Advertisement

বিশিষ্ট সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা।

শুক্রবার (২ অক্টোবর) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মাহবুবা ফারজানা বলেন, ‘সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যে আমার সহপাঠী। আমরা একসঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আমি সিভিল সার্ভিসে এবং খালিদি সাংবাদিকতায় যোগদান করেন। খালিদি ছিলেন একজন সজ্জন মানুষ ও বরেণ্য সাংবাদিক। এই অকাল মৃত্যু বেদনাদায়ক। তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান সাংবাদিককে হারাল।’

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও সাংবাদিক সমাজের প্রতি গভীর সমবেদনা জানান তথ্য সচিব মাহবুবা ফারজানা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোকবার্তা

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোকবার্তা

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বনানী কবরস্থানে চিরনিদ্রায় ফরিদা বেগম

বনানী কবরস্থানে চিরনিদ্রায় ফরিদা বেগম

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্মৃতিচারণ

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্মৃতিচারণ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আরও পড়ুন

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

‘রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই’

‘রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই’

গণহত্যার রায়ের পর দিন রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

গণহত্যার রায়ের পর দিন রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

বেড়েছে চাল ও সবজির দাম, ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

বেড়েছে চাল ও সবজির দাম, ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম