সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার (৩ অক্টোবর) এক শোকবার্তায় জিএম কাদের বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তিনি সাংবাদিকতা করেছেন। তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
জিএম কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
