তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোকবার্তা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র সাংবাদিক ও বিডিনিউজ ২৪ ডট কম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তৌফিক ইমরোজ খালিদী’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক এবং বিডিনিউজ ২৪ ডট কম এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন আপোষহীন।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে বরাবরই তৌফিক ইমরোজ খালিদী ছিলেন নির্ভীক ও দ্বিধাহীন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’
