Logo
Logo
×

Advertisement

অন্যান্য

কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট খাবার বিতরণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৩৭ এএম

কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট খাবার বিতরণ

ফাইল ছবি

Advertisement

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ১ হাজার ৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর সবচেয়ে বড় বসতিগুলোর মধ্যে একটি কড়াইল। মঙ্গলবার বিকাল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় আগুনে ১ হাজার ৫০০ ঘর পুড়ে গেছে। বস্তিটিতে অগ্নিকাণ্ডের ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মধ্যে জরুরি সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার, কম্বল, মশারিসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবারও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।

এতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশি বিদেশি এনজিও এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশি-বিদেশি এনজিওগুলো বৃহস্পতিবার থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সহায়তা বিতরণ করবে। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বস্তিবাসীদের সুবিধার্থে একাধিক মোবাইল টয়লেট স্থাপনসহ আর্থিক সহায়তা দিবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

আরও পড়ুন

৪৯তম বিসিএস ৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম