Logo
Logo
×

Advertisement

জাতীয়

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Advertisement

দেশে মানসিক স্বাস্থ্যসেবা এখনো মূলত রাজধানী ও বিভাগীয় শহরকেন্দ্রিক। ফলে জেলা ও উপজেলা পর্যায়ের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ জরুরি। পাশাপাশি দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে পৃথক মনোরোগ বিভাগ চালু এবং সেখানে মনোরোগ বিশেষজ্ঞ পদায়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)’ আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, মানসিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে শুধু বিশেষায়িত হাসপাতালের ওপর নির্ভর করলে চলবে না। প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয় করতে হবে। মানসিক স্বাস্থ্যসেবায় বিদ্যমান ‘ট্রিটমেন্ট গ্যাপ’ কমাতে হলে সেবাকে ঢাকার বাইরে দ্রুত সম্প্রসারণ করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও ওষুধ নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল কলেজগুলোতে মনোরোগ চিকিৎসার সুযোগ বাড়াতে হবে।

তারা আরও বলেন, বর্তমানে বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের প্রকৃত চিত্র জানতে একটি জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ প্রয়োজন। এ ধরনের জরিপের মাধ্যমে মানসিক রোগের ধরন, আক্রান্তের হার, চিকিৎসা গ্রহণের প্রবণতা এবং চিকিৎসাসেবার ঘাটতি সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া সম্ভব হবে। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

সেমিনারে বিএপি জানায়, সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পর্যায় ও কর্মপদ্ধতি বাস্তবায়নে সংগঠনটি সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, এনআইএমএইচ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. খসরু পারভেজ চৌধুরী এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএম এ সালাউদ্দিন কাউসার বিপ্লব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএপির সদস্যসচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএপির যুগ্ম সদস্যসচিব ডা. মো. রাহেনুল ইসলাম। বিএপির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. আরিফুজ্জামান।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিএপির যুগ্ম সদস্যসচিব ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. তৈয়বুর রহমান রয়েল। অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টরা অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফুসফুসের যক্ষ্মা: কতটা ছোঁয়াচে, কখন বাড়ে সংক্রমণের ঝুঁকি

ফুসফুসের যক্ষ্মা: কতটা ছোঁয়াচে, কখন বাড়ে সংক্রমণের ঝুঁকি

পাইলস নিয়ে কুসংস্কার নয়, প্রয়োজন সঠিক চিকিৎসা

পাইলস নিয়ে কুসংস্কার নয়, প্রয়োজন সঠিক চিকিৎসা

মিষ্টি পানীয় পানে কি পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়ে?

মিষ্টি পানীয় পানে কি পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়ে?

থাইরয়েড ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন লক্ষণ ও চিকিৎসা

থাইরয়েড ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন লক্ষণ ও চিকিৎসা

ডেঙ্গু রোগীর যেসব লক্ষণ খুবই ঝুঁকিপূর্ণ

ডেঙ্গু রোগীর যেসব লক্ষণ খুবই ঝুঁকিপূর্ণ

পুরুষের প্রজনন ক্ষমতা কি হুমকিতে, গবেষণায় মিলছে নতুন উদ্বেগ

পুরুষের প্রজনন ক্ষমতা কি হুমকিতে, গবেষণায় মিলছে নতুন উদ্বেগ

আরও পড়ুন

৪৯তম বিসিএস ৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম