Logo
Logo
×

Advertisement

অন্যান্য

জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল

Icon

​ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম

জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল

ছবি: যুগান্তর

Advertisement

​দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, বরং কিছু অসাধু মহলের অনৈতিক ব্যবসার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তেল নিয়ে কালোবাজারি ও অসাধু সিন্ডিকেট রুখতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

​শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে প্রায় ২০ কোটি টাকার অনুদান বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্ব পরিস্থিতির প্রভাবে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় কোনো সংকট নেই। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার ফলে সমগ্র বিশ্ব ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশে তেলের সরবরাহে কোনো সমস্যা সৃষ্টি হয়নি।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সমস্যাটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কিছু মানুষ এখানে অনৈতিক ব্যবসা শুরু করেছে এবং তেল কালোবাজারে বিক্রি করছে। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

​এ সময় জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দেওয়া হবে। এছাড়া ঠাকুরগাঁও বিমানবন্দর সচল করা এবং ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলেও জানান তিনি।

​

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকার চেক ও সরকারি বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। 

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

অনুষ্ঠান শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ

সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ

আরও পড়ুন

আন্তালিয়ায় এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

আন্তালিয়ায় এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঋণের বোঝা নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চান গ্লোবাল সাউথের প্রতিনিধিরা

ঋণের বোঝা নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চান গ্লোবাল সাউথের প্রতিনিধিরা

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম