Logo
Logo
×

Advertisement

অন্যান্য

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ফাইল ছবি

Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর প্রাণহানি হয়েছে। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের, বাকি একজন ময়মনসিংহ বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সবমিলিয়ে চলতি বছরের এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৮৩ শিশু মারা গেল। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৪৭। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ শিশু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

আরও তিন মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৮৯

আরও তিন মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৮৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আরও পড়ুন

তারা ফের সক্রিয়, করছে সরকারি অর্থ লুটপাট

তারা ফের সক্রিয়, করছে সরকারি অর্থ লুটপাট

ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি

ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি

বাংলাদেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

বাংলাদেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে: চিফ হুইপ

দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম