Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

তৃতীয় অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

তৃতীয় অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। ২৭ আগস্ট শুরু হওয়া ৯ কার্যদিবসের এই অধিবেশনে র‌্যাব বিলুপ্তিসহ ৬টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়। শেষ দিনে সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শেষে স্পিকার অধিবেশন সমাপ্ত-সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন। 

এর আগে তিনি বলেন, মতের ভিন্নতা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য। ভিন্নমত প্রকাশের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখা গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করে। দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব- এই প্রত্যাশা ব্যক্ত করছি। 

স্পিকার বলেন, সংসদ নেতা গালাগালির সংস্কৃতি পরিহারের জন্য সবপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী অধিবেশনগুলোতে সংসদ-সদস্যরা সংসদীয় রীতিনীতি ও ঐতিহ্য সমুন্নত রাখবেন এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। 

অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এছাড়া ১টি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিশ প্রদান করেন। ৬৮ বিধিতে ৭টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ২টি নোটিশ গৃহীত ও আলোচিত হয়। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং এর মধ্যে ১৪টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য প্রদানের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। এছাড়া ১৪৭ বিধিতে ২টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ১টি নোটিশের ওপর আলোচনা হয় এবং ৩০২ বিধিতে ১টি নোটিশ উত্থাপিত হয়। 

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ-সদস্যরা সর্বমোট ১৪৪টি প্রশ্নের নোটিশ প্রদান করেন। এর মধ্যে তিনি ১৫টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে মন্ত্রীরা ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম