Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’

Advertisement

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর খবরের প্রকৃত তথ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ এবং প্রাপ্ত নথির বিষয়বস্তু সামনে এনে তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি। একটি আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমের প্রকাশিত শিরোনাম জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন সুজন মাহমুদ।

পোস্টে তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে কথা বলে বিষয়টির প্রকৃত তথ্য জানতে পেরেছেন।

সাইদুর রহমান তাকে জানিয়েছেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

তবে ই-মেইলটি শেখ হাসিনার অনুমোদনক্রমে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, ওই প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র ছিল না। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান হাইকমিশনের প্রেস মিনিস্টার।

সুজন মাহমুদের পোস্টে আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের বক্তব্যও তুলে ধরা হয়েছে। সেখানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ্য করে শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবর উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশের ই-পাসপোর্টের নিয়মিত প্রক্রিয়ায় আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণের পর পাসপোর্ট অফিস অথবা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়। 

শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আবেদন ফরম জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কোনো তথ্য এপি ও রয়টার্সের প্রতিবেদনে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে একটি ফ্যাক্টচেক প্রতিষ্ঠানও যাচাই করে একই ধরনের তথ্য তুলে ধরেছে।

সুজন মাহমুদের এই তথ্যভিত্তিক ব্যাখ্যায় একটি ই-মেইল পাঠানোর ঘটনা এবং আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন করার মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়েছে। একই সঙ্গে যাচাই ছাড়া বিভ্রান্তিকর শিরোনাম প্রকাশের বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন

দেশে ফিরতে হাসিনার পাসপোর্টের আবেদনসহ একনজরে দেশের আলোচিত সব খবর

দেশে ফিরতে হাসিনার পাসপোর্টের আবেদনসহ একনজরে দেশের আলোচিত সব খবর

হাসিনার ফেরা নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

হাসিনার ফেরা নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন হাসিনা: আসিফ নজরুল

পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন হাসিনা: আসিফ নজরুল

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

আরও পড়ুন

দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে প্রতিমন্ত্রী

দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে প্রতিমন্ত্রী

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’

আশুলিয়ার কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

আশুলিয়ার কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম