Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা

Advertisement

আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অন্যরা পাবেন কিনা- সেটি জানার আগ্রহ দেখা যাচ্ছে অনেকের মধ্যে।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ফাতেহা-ই-ইয়াজদাহম মূলত একটি ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক শিক্ষাপঞ্জি বা ছুটির তালিকা অনুযায়ী দিনটি সরাসরি ছুটি হিসেবে নির্ধারিত থাকে।

এই দিনে কাদের ছুটি?

দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এদিন ছুটি কাটাবেন। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া ছুটির তারিখ পরিবর্তন করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধীন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড, ময়মনসিংহ। দেশের পিটিআইগুলোতে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৩ সেপ্টেম্বর ছুটি পালন করা হবে।

ছুটি পাবেন না যারা

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি কোনো সাধারণ ছুটি নয়। দিনটি তাদের জন্য নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। তবে সরকারি কর্মজীবীদের ক্ষেত্রে কেউ চাইলে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এদিন ‘ঐচ্ছিক ছুটি’ হিসেবে কাটাতে পারেন।

এছাড়া বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে (যেমন ব্যাংক, বীমা, করপোরেট অফিস ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান) যথারীতি স্বাভাবিক কার্যক্রম চলবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম