Logo
Logo
×

Advertisement

অন্যান্য

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারকে বাংলাদেশ অনুরোধ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা দুঃখজনক। এমন ঘটনা শুধু সন্ত্রাসীরাই ঘটাতে পারে।

এর আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বিদেশে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপরে যে ধরনের হামলার ঘটনা ঘটছে- এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নিচ্ছে সরকার।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জন এফ কেনেডি বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে বলেন, ‘ইউ আর আ টেরোরিস্ট’, ‘হোয়াই ইউ কাম হিয়ার’। এছাড়া বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পরে সফরসঙ্গী একজনের সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা জানালেন বিরোধীদলীয় উপনেতা

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা জানালেন বিরোধীদলীয় উপনেতা

‘এটাই শেখ হাসিনার জাদুর ট্যাবলেট’, ইউনূসকে হেনস্তা নিয়ে সোহেল তাজ

‘এটাই শেখ হাসিনার জাদুর ট্যাবলেট’, ইউনূসকে হেনস্তা নিয়ে সোহেল তাজ

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায়

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায়

আরও পড়ুন

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম