Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ইসির দুই কর্মকর্তাকে ওএসডি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ এএম

ইসির দুই কর্মকর্তাকে ওএসডি

Advertisement

নির্বাচন কমিশনের (ইসি) দুজন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তারা হলেন- অতিরিক্ত সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরহাদ আহম্মদ খান ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. ফরহাদ হোসেন। রোববার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

ইসি কর্মকর্তারা জানান, ফরহাদ আহাম্মদ খান দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন বলে বিস্তর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের নেতারা তার কক্ষে অবস্থান করতেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ইসির তৎকালীন সচিব মো. জাহাংগীর আলমের নেতৃত্বে ইসির কয়েকজন কর্মকর্তা শেখ হাসিনাকে ফুল দিতে যান। ওই প্রতিনিধি দলে ফরহাদ আহাম্মদ খানও ছিলেন।  

ওএসডি করার বিষয়ে জানতে চাইলে টেলিফোনে ফরহাদ আহাম্মদ খান বলেন, কী কারণে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটি বুঝতে পারছি না। সোমবার অফিসে গেলে বুঝতে পারব। 

এদিকে ফরহাদ হোসেনকে ওএসডি করার কারণ হিসাবে জানা যায়, তার অ্যাকাউন্ট ব্যবহার করে কয়েকটি এনআইডি সংশোধন করা হয়েছে। তবে কর্তৃপক্ষের কাছে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তার অজ্ঞাতে কীভাবে তা সংশোধন হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন। 

Advertisement

ইসি কর্মকর্তা ওএসডি

Advertisement

আরও পড়ুন

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম