Logo
Logo
×

Advertisement

অন্যান্য

আন্দোলনে নির্বাচন অফিসগুলোর ক্ষতি দেখতে ৬ কমিটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

আন্দোলনে নির্বাচন অফিসগুলোর ক্ষতি দেখতে ৬ কমিটি

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচন অফিসগুলোর কতটুকু ক্ষতি হয়েছে- তা সরেজমিন খতিয়ে দেখতে ৬টি কমিটি গঠন করা হয়েছে।

৬ উপসচিবকে প্রধান করে দুই সদস্যের পৃথক পৃথক ছয়টি কমিটি গঠন করা হয়েছে।আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিগুলোকে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খানের জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, সাম্প্রতিক আন্দোলনে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যেসব আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে সে অফিসগুলো সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন (ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য উল্লেখপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ) দাখিলের জন্য নির্দেশিত হয়ে অঞ্চলভিত্তিক ছয়টি কমিটি গঠন করা হলো।

আদেশে কমিটির কার্যপরিধিও বলে দেওয়া হয়েছে।সেগুলো হলো-  ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলো সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত করা। আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলোর মালামাল ও গাড়ির ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য সংগ্রহ করা। প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম গ্রহণ। সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করা। 

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

Advertisement

ছাত্র আন্দোলন ইসি নির্বাচন অফিস

Advertisement

আরও পড়ুন

তাদের সুপরিকল্পিত ছক, ঢাকায় জড়ো করা হয়েছিল ক্যাডার বাহিনী

তাদের সুপরিকল্পিত ছক, ঢাকায় জড়ো করা হয়েছিল ক্যাডার বাহিনী

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক ২ অতিরিক্ত আইজিপি ও আ.লীগ নেতার ভয়ংকর চক্রান্ত ফাঁস

সাবেক ২ অতিরিক্ত আইজিপি ও আ.লীগ নেতার ভয়ংকর চক্রান্ত ফাঁস

স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা

স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম