Logo
Logo
×

Advertisement

অন্যান্য

সেই কনস্টেবল রাষ্ট্রপতি পদকে ভূষিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

সেই কনস্টেবল রাষ্ট্রপতি পদকে ভূষিত

Advertisement

আন্দোলনকারীদের লাঠিচার্জ না করে ছত্রভঙ্গ করে আলোচনায় আসা পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়েছে। 

গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে বিষয়টি রোববার নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

অতীতে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পদক পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো। রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হলো।

গত ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনের রাস্তা থেকে আন্দোলনকারীদের সরাতে গায়ে আঘাত না করে রাস্তায় লাঠি মেরে, পাশে বৈদ্যুতিক খুঁটিতে বাড়ি দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ সদস্য রিয়াদ। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাকে প্রশংসায় ভাসান।

Advertisement

আন্দোলনকারী লাঠিচার্জ পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম

Advertisement

আরও পড়ুন

দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস

ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ পুলিশের ৯ ইউনিট নিয়ে কুইক রেসপন্স টিম

পুলিশের ৯ ইউনিট নিয়ে কুইক রেসপন্স টিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম