Logo
Logo
×

Advertisement

জাতীয়

জুলাই সনদ রাজনীতিবিদদের ঐক্যের দলিল: আলী রীয়াজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

জুলাই সনদ রাজনীতিবিদদের ঐক্যের দলিল: আলী রীয়াজ

অধ্যাপক ড. আলী রীয়াজ। ফাইল ছবি

Advertisement

সম্মিলিত প্রচেষ্টায় চূড়ান্ত রূপ পাওয়া জুলাই জাতীয় সনদকে দেশের রাজনীতিবিদদের ঐক্যের দলিল হিসেবে বর্ণনা করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ড. আলী রীয়াজ বলেন, দলগুলোর মধ্যে যে সহযোগীতার ধারা তৈরি হয়েছিল, সামনের মাসগুলোতে তা অক্ষুণ্ণ রেখে চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে পারবো। এটি কমিশনের প্রত্যাশা। এজন্য রাজনৈতিক দলগুলোর ঐক্য অপরিহার্য। পরাজিত ফ্যাসিবাদি শক্তি এখনও চায়, এ প্রক্রিয়া যেন সফল না হয়।

গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়- এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ। যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য।

Advertisement

জাতীয় ঐকমত্য কমিশন আলী রীয়াজ

Advertisement

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম