Logo
Logo
×

Advertisement

জাতীয়

আবারও লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পিএম

আবারও লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর

আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ফাইল ছবি

Advertisement

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সিএমএম আদালতের পর এবার মহানগর দায়রা জজ আদালতেও তার জামিন আবেদন খারিজ হলো।

রোববার (৫ অক্টোবর) শুনানি শেষে ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তাহমিনা তাহেরিন মুন শুনানিতে জামিনের আবেদন করেন।

তবে রাষ্ট্রপক্ষ থেকে এ আবেদনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন) ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।

মামলার অন্য আসামিরা হলেন- সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী এবং মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

Advertisement

আদালত

Advertisement

আরও পড়ুন

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, সিদ্ধান্ত পরে

মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, সিদ্ধান্ত পরে

ঢাকা-নারায়ণগঞ্জে নতুন জেলা রেজিস্ট্রার নিয়োগ

ঢাকা-নারায়ণগঞ্জে নতুন জেলা রেজিস্ট্রার নিয়োগ

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম