Logo
Logo
×

Advertisement

জাতীয়

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি

Advertisement

গ্রেফতার ও রিমান্ডে থাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চেয়েছে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

সোমবার (২৩ নভেম্বর) সংস্থার কো-চেয়ারম্যান আল্লামা সাজিদুর রহমানের সভাপতিত্বে ছয় বোর্ডের প্রতিনিধিদের এক সভায় এ বিষয়ে উদ্বেগ জানিয়ে এই আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, মুফতি রুহুল আমিন দেশের কওমি মাদ্রাসা অঙ্গনের একজন শ্রদ্ধেয় আলেম ও শিক্ষাবিদ। কওমি মাদ্রাসার শিক্ষা ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি সম্পৃক্ত। তার গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় কওমি অঙ্গনের আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের দীনি জনতা উদ্বিগ্ন ও ব্যথিত।

সভা থেকে সরকারের প্রতি তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—মুফতি রুহুল আমিনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তার প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং দেশের আলেম-উলামার মর্যাদা রক্ষা করতে হবে।

বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। একই সঙ্গে দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রেখে মুফতি রুহুল আমিনের সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি এনামুল হক, জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মু. অছিউর রহমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যে ৯ অনুষ্ঠানে

বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যে ৯ অনুষ্ঠানে

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন মুফতি রুহুল আমিন

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন মুফতি রুহুল আমিন

বায়তুল মোকাররমের ‘পালিয়ে যাওয়া’ সেই খতিব মুফতি রুহুল আমিন আটক

বায়তুল মোকাররমের ‘পালিয়ে যাওয়া’ সেই খতিব মুফতি রুহুল আমিন আটক

আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বৃহস্পতিবার

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বৃহস্পতিবার

হারাম উপার্জনের টাকা দিয়ে মসজিদ-মাদ্রাসা নির্মাণ: শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

হারাম উপার্জনের টাকা দিয়ে মসজিদ-মাদ্রাসা নির্মাণ: শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম