Logo
Logo
×

Advertisement

রাজধানী

আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম

আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ সফরে এসে আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। একই দিন মুসল্লিদের উদ্দেশে বয়ানও করবেন তিনি। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বুধবার (১১ নভেম্বর) মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করা হয়। সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন মুফতি তাকি উসমানি। এ সময় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্মেলন ও অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

আগামী ২২ নভেম্বর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে অংশ নেবেন।


২৪ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা সফরের কথা রয়েছে তার। ২৫ নভেম্বর সিলেটের আলিয়া মাঠে উলামা সম্মেলন এবং ২৬ নভেম্বর বেফাক ও হাইআ আয়োজিত উলামা সম্মেলনে অংশ নেবেন এই আলেম।

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান শেষে বাদ আসর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফরের শেষ দিন ২৮ নভেম্বর বাদ মাগরিব জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি প্রদান করবেন তিনি।

মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার বিশেষ পরিচিতি রয়েছে। এ ছাড়া তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বৃহস্পতিবার

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বৃহস্পতিবার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী

বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত, প্রথমটা কয়টায়

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত, প্রথমটা কয়টায়

একই দিনে বিশ্বে ঈদ পালনের প্রশ্নে যা বললেন মুফতি আবদুল মালেক

একই দিনে বিশ্বে ঈদ পালনের প্রশ্নে যা বললেন মুফতি আবদুল মালেক

১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

আরও পড়ুন

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

রাজধানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীতে বহুতল ভবনে আগুন

সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধ, এক ঘুসিতেই প্রাণ গেল চা দোকানির

সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধ, এক ঘুসিতেই প্রাণ গেল চা দোকানির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম