Logo
Logo
×

Advertisement

জাতীয়

৪৯তম বিসিএসের প্রবেশপত্র নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পিএম

৪৯তম বিসিএসের প্রবেশপত্র নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা

Advertisement

শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র পুনরায় ডাউনলোডের নির্দেশ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ৭ অক্টোবর স্বাক্ষরিত হলেও পিএসসির ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়েছে।

পিএসসি জানায়, পূর্বে ডাউনলোড করা প্রবেশপত্র আর বৈধ থাকবে না। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। শুধু নতুন প্রবেশপত্রই পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার যেসব প্রার্থীর প্রবেশপত্রে মুদ্রিত পরীক্ষাকেন্দ্রের নাম টেলিটকের মেসেজে উল্লিখিত কেন্দ্রের নামের সঙ্গে ভিন্ন, তারা ৭ অক্টোবর বিকাল ৪টা থেকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নতুনভাবে ডাউনলোড করা প্রবেশপত্রই পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে কার্যকর হবে।

জানা গেছে, দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট মোকাবিলায় ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৬৮৩ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা, যা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র রাজধানী ঢাকায়।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিশেষ বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী। সে অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৫৬ চাকরিপ্রার্থী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজগুলোতে বিভিন্ন বিভাগে মোট ৬৫৩টি প্রভাষক পদে এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে আরও ৩০টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি ৬১টি পদ বরাদ্দ রয়েছে বাংলা বিভাগে। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি পদসহ অন্যান্য বিভাগেও প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের

হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের

চায়ের আমন্ত্রণে সাংবিধানিক পদ থেকে পদত্যাগ: সাংবিধানিক রক্ষাকবচ কোথায়?

চায়ের আমন্ত্রণে সাংবিধানিক পদ থেকে পদত্যাগ: সাংবিধানিক রক্ষাকবচ কোথায়?

লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

বিসিএস গেজেটে স্থান হয়নি লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

আরও পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর বাংলাদেশ কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা, জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বাংলাদেশ কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা, জানতে চেয়েছে সংসদীয় কমিটি

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম