Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘বিশ্বের সেরা উদ্ভাবনের’ তালিকায় বাংলাদেশে তৈরি খাবার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম

‘বিশ্বের সেরা উদ্ভাবনের’ তালিকায় বাংলাদেশে তৈরি খাবার

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন কর্তৃক নির্বাচিত ‘২০২৫ সালের সেরা উদ্ভাবনের’ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশে তৈরি এক যুগান্তকারী খাবার। এর নাম এমডিসিএফ-২ (মাইক্রোবিওটা-ডাইরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড)।

অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য তৈরি এই সাশ্রয়ী সম্পূরক খাবার এমনভাবে তৈরি, যাতে শুধু পেটই ভরে না, শিশুর ক্ষুদ্রান্ত্রে থাকা সব অণুজীবের সমষ্টি ও সেগুলোর জিনগত উপাদান ঠিক করার মাধ্যমে অপুষ্টি মোকাবিলায় সহায়তা করে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির যৌথ গবেষণার ফসল এই খাবার।

খাবারটি তৈরি হয়েছে সম্পূর্ণ দেশিয় উপাদান দিয়ে। এতে আছে ছোলার গুঁড়া, সয়াবিনের গুঁড়া, চিনাবাদামের গুঁড়া ও কাঁচাকলা। এই উপাদানগুলো এমনভাবে বাছাই করা হয়েছে, যাতে তা শিশুর শরীরে থাকা নির্দিষ্ট উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়। ফলে শিশুর শরীর নিজ থেকেই খাবার থেকে পুষ্টি গ্রহণে সক্ষম হয়। বাড়ে রোগ প্রতিরোধক্ষমতা ও মানসিক বিকাশ।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ বলেন, এই স্বীকৃতি আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করে। এটি প্রমাণ করে, বিজ্ঞান ও সহানুভূতির সমন্বয়ে কীভাবে বিশ্বের দীর্ঘদিনের স্বাস্থ্যসমস্যার সমাধান করা সম্ভব। এমডিসিএফ-২ আমাদের নতুন আশা দেখায় যে স্থানীয়ভাবে তৈরি সাশ্রয়ী সমাধান দিয়েই লাখো অপুষ্ট শিশু শুধু বাঁচবেই না, বরং সুস্থভাবে বড়ও হবে।

তাহমিদ আহমেদ ও ওয়াশিংটন ইউনিভার্সিটির বিজ্ঞানী জেফরি গর্ডনের এক আলোচনার মাধ্যমে এই উদ্ভাবনের সূত্রপাত হয়। বাংলাদেশে অপুষ্টি নিয়ে তাহমিদ আহমেদের বহু বছরের কাজের অভিজ্ঞতা আছে। অন্যদিকে মানবদেহের গাট মাইক্রোবায়োম বিষয়ে জেফরি গর্ডনের পথ দেখানোর মতো গবেষণা আছে। এই দুজনের অভিজ্ঞতা ও কাজ একত্র করে তৈরি হয় নতুন সমাধান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ধেয়ে আসছে বৃষ্টি বলয়

ধেয়ে আসছে বৃষ্টি বলয়

পে স্কেল: সিনিয়দের টপকে বড় অংকের বেতন জুনিয়রদের

পে স্কেল: সিনিয়দের টপকে বড় অংকের বেতন জুনিয়রদের

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম