Logo
Logo
×

Advertisement

জাতীয়

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ২৫ দল ও জোটের যেসব নেতা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পিএম

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ২৫ দল ও জোটের যেসব নেতা

ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছেন ২৫ রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি। বিএনপি, জামায়াতে ইসলামী-সহ ২৫টি দল ও জোটের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

জুলাই জাতীয় সনদে বিএনপির পক্ষে স্বাক্ষর করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষে স্বাক্ষর করবেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির পক্ষে মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, নাগরিক ঐক্যের পক্ষে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পক্ষে সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন, আমার বাংলাদশ পার্টির (এবি পার্টি) পক্ষে চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে চেয়ারম্যান ববি হাজ্জাজ ও মহাসচিব মোমিনুল আমিন জুলাই সনদে স্বাক্ষর করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের পক্ষে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জাকের পার্টির পক্ষে ভাইস চেয়ারম্যান শহীদুল ইমলাম ভূঁইয়া, মহাসচিব শামীম হায়দার, নেজামে ইসলাম পার্টির পক্ষে সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও ইসলামী ঐক্যজোটের পক্ষে চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের ও মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী জুলাই সনদে স্বাক্ষর করবেন।

এ ছাড়া গণসংহতি আন্দোলনের পক্ষে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির পক্ষে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও সিনিয়র সহসভাপতি তানিয়া রব, গণঅধিকার পরিষদের পক্ষে সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষে সাধারণ সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী, জাতীয় গণফ্রন্টের পক্ষে সমন্বয়ক আমিনুল ইসলাম টিপু বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য লিটু বিশ্বাস জুলাই সনদে স্বাক্ষর করবেন।

জুলাই সনদে স্বাক্ষরের জন্য লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ভাসানী জনশক্তি পার্টির পক্ষে চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, আমজনতার দলের পক্ষে সভাপতি কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান এবং সাধারণ সম্পাদক তারেক রহমান এবং গণফোরামের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের নাম পাঠানো হয়েছে।

জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে সমন্বয়ক ও এনপিপি ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, ১২ দলীয় জোটের পক্ষে জোট প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম স্বাক্ষর করবেন।

তবে জুলাই আন্দোলনে নেতৃত্বাধীন শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাসদ (মার্কসবাদী) আগেই এই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব:  জামায়াত আমির

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

অন্তঃসত্ত্বাদের দুর্ভোগ, হাসপাতালের বরাদ্দে পাকা হলো নেতার বাড়ির সড়ক

অন্তঃসত্ত্বাদের দুর্ভোগ, হাসপাতালের বরাদ্দে পাকা হলো নেতার বাড়ির সড়ক

বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৫৬

১৩ ইউনিয়ন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৫৬

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আরও পড়ুন

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

মুসলিম রেঁনেসার কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী আজ

মুসলিম রেঁনেসার কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী আজ

বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম