Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

Advertisement

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক এ আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

জামায়াত আমির বলেন, ক্ষমতায় বসে গত সাত মাসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিএনপি সরকার। দেশের উন্নয়নকাজে এতদিন তাদের সহযোগিতা করার কথা ভেবেছিল বিরোধী দল। কিন্তু বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে তারা। এ সরকার আগের স্বৈরাচারের পথেই হাঁটছে। 

তিনি বলেন, তাই এখন থেকে ১৮ কোটি মানুষকে আমরা সহযোগিতা করব। কারণ বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাব না। জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।

বিএনপি রাতারাতি অতীত ভুলে গেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর পর্যন্ত বিএনপি আমাদের মতোই একটি দল ছিল। এরপর থেকেই রাতারাতি নিজেদের অতীত ভুলে গেছে দলটি। আমাদের কিছু কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও গণভোটের ব্যাপারে কোনো ভিন্নতা ছিল না তাদের। আমরা চেয়েছিলাম গণভোট আগে হোক, তাহলে এটি অনিশ্চয়তায় পড়বে না। কিন্তু তারা এটি চায়নি। বরং জোর করে একই দিনে করার তাগিদ দেওয়া হয়েছে। তাদের সিদ্ধান্তের মাধ্যমে একই দিনে নির্বাচন ও গণভোট হলো। এছাড়া একজন সাংসদকে দুটি শপথ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। অথচ তারা নেননি। আর ওই দিন থেকেই বিএনপি উগ্র।

তিনি বলেন, বিএনপির সাংসদরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু সংসদ পরিষদের সদস্য হিসেবে নেননি। উল্টো জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ধারা অব্যাহত রেখেছেন তারা। এখন ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করছেন যে, ভোটের মাধ্যমে সরকার গঠন করে পাঁচ বছর চালানোর জন্য বসিয়েছে এ জাতি। তবে বিএনপি দুটি ভোটের মূল্যায়ন করলে আমাদের আর সংসদের বাইরে আন্দোলন করার প্রয়োজন হতো না। তারাই বিরোধীদলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করবে

ছাত্রদল নেতা হামিমের পোস্ট পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করবে

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

আরও পড়ুন

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম