ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজয়
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এ অনুষ্ঠিত এটিএন বাংলার আয়োজিত ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’-এ গৌরব অর্জন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিবেট ক্লাব।
শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশ নেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিবেট ক্লাব, আর বিরোধী দলে ছিল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি চূড়ান্ত বিজয় অর্জন করে।
বিতর্কের বিষয় ছিল— ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সভাপতি ও আইন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, সহ-সভাপতি ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাজলা ফাতমী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম এবং শিক্ষার্থী বিষয়ক ও প্রশাসনিক পরিচালক আফরোজা হেলেন।
বিজয়ের এ সাফল্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

