Logo
Logo
×

Advertisement

জাতীয়

২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের ৭ দিনই শুক্র-শনি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের ৭ দিনই শুক্র-শনি

Advertisement

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে—দুটি শুক্রবার ও দুটি শনিবার।

এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে—একটি শুক্রবার ও দুটি শনিবার।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

সব মিলিয়ে ২৯ দিনের সরকারি ছুটির মধ্যে সাত দিন শুক্র ও শনিবারে পড়েছে। ফলে সাপ্তাহিক ছুটির দিন বাদ দিলে আগামী বছর সরকারি চাকরিজীবীরা মোট ২২ দিন অতিরিক্ত ছুটি পাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা

৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা

আরও পড়ুন

২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের ৭ দিনই শুক্র-শনি

২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের ৭ দিনই শুক্র-শনি

ডা. হাদী ছিলেন দেশের চিকিৎসা ক্ষেত্রের এক অনন্য দূরদর্শী ব্যক্তি: সমাজকল্যাণমন্ত্রী

ডা. হাদী ছিলেন দেশের চিকিৎসা ক্ষেত্রের এক অনন্য দূরদর্শী ব্যক্তি: সমাজকল্যাণমন্ত্রী

আঘাত হানার দ্বারপ্রান্তে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা

আঘাত হানার দ্বারপ্রান্তে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম