Logo
Logo
×

Advertisement

জাতীয়

তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’, ভারতে ১২ ঘণ্টা তাণ্ডব চালানোর আভাস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পিএম

তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’, ভারতে ১২ ঘণ্টা তাণ্ডব চালানোর আভাস

ফাইল ছবি

Advertisement

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে এটি ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে, বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে তোলপাড় চালাতে পারে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, এ ঘূর্ণিঝড়ের জেরে ঘণ্টায় ৯০-১১০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আইএমডি ইতোমধ্যেই একটি সতর্কতা জারি করেছে। সেই অনুযায়ী, ‘মন্থা’ রোববার গভীর রাত পর্যন্ত অন্ধ্রের কাকিনাড়া থেকে প্রায় ৮৩০ কিলোমিটার এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় ট্র্যাকার ওয়েবসাইট জুমআর্থ অনুসারে, এ ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে দমকা বাতাসসহ উপকূলীয় অঞ্চলের দিকে এগোচ্ছে। কিছু কিছু রাজ্যে সরকারি জুনিয়র কলেজগুলো ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ইতোমধ্যেই অবিরাম বৃষ্টিপাতের কারণে অন্ধ্রপ্রদেশের স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। 

‘মন্থা’ ১২ ঘণ্টা ধরে ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলেও জানানো হয়েছে। দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গত ৬ ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আগামী ১২ ঘণ্টায় এটি উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হবে এবং মঙ্গলবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আছে। 

উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকলে, এটি ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী কাকিনাড়ার আশপাশে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে, যা ১১০ কিলোমিটারেও পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড়ের আগেই ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজে ওড়িশা, এনডিআরএফ এবং ওডিআরএএফ দল মোতায়েন করা হয়েছে। আটটি জেলায় ১২৮টি দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করেছে ওড়িশা সরকার। 

ঘূর্ণিঝড়ের জেরে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিজয়নগরম, আল্লুরি আইথারাম রাজু, আনাকাপল্লি, বিশাখাপত্তনম, কাকিনাড়া, পূর্ব গোদাবরী, এলুরু, কোনাসীমা, এনটিআর, গুন্টুর, কৃষ্ণা এবং বাপাতলা জেলায় আবহাওয়া বিভাগ লাল সতর্কতা জারি করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘূর্ণিঝড় ‘মন্থা’: বিকালের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়

ঘূর্ণিঝড় ‘মন্থা’: বিকালের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়

আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘মন্থা’, ব্যাপক ক্ষতির আশঙ্কা

আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘মন্থা’, ব্যাপক ক্ষতির আশঙ্কা

‘মন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি, এখন কোথায় আছে?

‘মন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি, এখন কোথায় আছে?

ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে কয়দিন ঝরবে বৃষ্টি?

ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে কয়দিন ঝরবে বৃষ্টি?

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মন্থা’, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মন্থা’, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ভারতের ৩ রাজ্যে সতর্কতা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ভারতের ৩ রাজ্যে সতর্কতা

আরও পড়ুন

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম