Logo
Logo
×

Advertisement

জাতীয়

দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন

বেলজিয়ামের ভিসা। সংগৃহীত ছবি

Advertisement

এ বছরের সেপ্টেম্বর থেকে ঢাকাস্থ সুইডেন দূতাবাসে বেলজিয়ামের ভিসা আবেদন বন্ধ আছে। এ সময়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে গিয়ে আবেদন করতে হত বাংলাদেশিদের। তবে সেই ঝামেলা এবার মিটতে যাচ্ছে, সুখবর শুনিয়েছে বেলজিয়াম।

দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে দিল্লি নয়, ঢাকাতেই ভিসার আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। ১৬ নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া।

বেলজিয়ামের দূতাবাস জানিয়েছে, বেলজিয়ামের ভিসা পেতে হলে যোগাযোগ করতে হবে ঢাকার বনানীর বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। বেলজিয়াম দূতাবাস ভিসা প্রত্যাশীদের আগে থেকে অ্যাপনমেন্ট নিয়ে নেওয়ার কথা বলেছে।

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, রোববার থেকে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে অফিস। অ্যাপয়নমেন্ট নিতে যোগাযোগ করতে হবে এই লিংকে।

শেষ কয়েক মাসে বাংলাদেশের নাগরিকদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে করতে হতো। এরআগে, ঢাকাস্থ সুইডেন দূতাবাস ভিসার কার্যক্রম করত।

Advertisement

ভিসা ঢাকা বেলজিয়াম

Advertisement

আরও পড়ুন

ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে যোগ দিচ্ছে বাংলাদেশ

ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে যোগ দিচ্ছে বাংলাদেশ

স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের উদ্যোগ

স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের উদ্যোগ

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম