Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

যে ভুলে বাতিল হতে পারে ওমরাহ ভিসা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পিএম

যে ভুলে বাতিল হতে পারে ওমরাহ ভিসা

Advertisement

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার নীতিমালা সংশোধন করেছে। পরিবর্তিত নীতিমালা অনুযায়ী, ওমরাহ ভিসা পাওয়ার ৩০ দিনের মধ্যে সৌদি আরবে না গেলে বা যাওয়ার জন্য নিবন্ধন না করলে ওই ভিসা বাতিল হয়ে যাবে।

বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। তবে নিয়ম বদলালেও ভিসার মেয়াদে কোনো পরিবর্তন আসছে না। 

আগের মতোই, সৌদি আরবে প্রবেশের পর ৯০ দিন পর্যন্ত ওমরাহ ভিসার মেয়াদ থাকবে এবং প্রবেশের দিনটি থেকে ওই ৯০ দিন গণনা শুরু হবে।

তবে পূর্বের নিয়মে ভিসা পাওয়ার এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশের কোনো বাধ্যবাধকতা ছিল না। নিয়মের পরিবর্তন মূলত এখানেই।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করতে নাম নথিভুক্ত না করেন, তবে তার ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে।

আল-জাজিরাকে ওই সূত্রগুলো জানান, আগামী সপ্তাহ থেকে নতুন এই নীতি আনুষ্ঠানিকভাবে চালু হবে। সূত্রগুলো নিশ্চিত করেছেন, ওমরাহ ভিসার মেয়াদ কমছে না।

এ সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে সৌদি আরবের ওমরাহ ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা আহমেদ বাজাঈফার আল আরাবিয়াকে বলেন, আগামীতে ওমরাহ করতে আসা মুসুল্লির সংখ্যা উল্লেখযোগ্য আকারে বাড়বে। সেজন্য মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবেই নীতিমালা সংশোধন করা হয়েছে।

তিনি আরও জানান, বিশেষ করে গ্রীষ্ম মৌসুম শেষ হওয়া এবং মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন ওমরাহ মৌসুম শুরুর পর থেকে, অর্থাৎ জুন মাসের প্রথম দিক থেকে এ পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশির জন্য ওমরাহর ভিসা ইস্যু করা হয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর চাপ বেশ বেশি। চলতি বছর ওমরাহ মৌসুমের মাত্র পাঁচ মাসে বিদেশি হজযাত্রীর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়

সাংবাদিকদের শামা ওবায়েদ সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়

সৌদি ভ্রমণে ৭ দেশের সতর্কতা

সৌদি ভ্রমণে ৭ দেশের সতর্কতা

আরও পড়ুন

বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

সৌদি ভ্রমণে ৭ দেশের সতর্কতা

সৌদি ভ্রমণে ৭ দেশের সতর্কতা

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম