Logo
Logo
×

Advertisement

জাতীয়

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ এএম

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি

ফাইল ছবি

Advertisement

মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ নির্ধারণ ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট।

বুধবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাইবুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে আজকে (বুধবার) চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে। 

এ রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। গত কয়েক দিনের অস্থিতিশীল পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমু-রাজ্জাক-দীপুসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধ আমু-রাজ্জাক-দীপুসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শাপলা চত্বর গণহত্যা হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার

সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

আরও পড়ুন

তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম