Logo
Logo
×

Advertisement

জাতীয়

বলেছেন উপদেষ্টা ফরিদা আখতার

অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আনার পক্ষে নয় সরকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:০৬ পিএম

অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আনার পক্ষে নয় সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সংগৃহীত ছবি

Advertisement

দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আমদানির পক্ষে নন তারা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫-এর উব্দোধনী র‍্যালি শেষে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো রাজধানীসহ সারাদেশে একযোগে উদযাপিত হচ্ছে প্রাণী সপ্তাহ-২০২৫। সকালে বর্ণাঢ্য র‍্যালির মধ্যে দিয়ে উদ্বোধন করা হয় এ সপ্তাহের। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে গিয়ে শেষ হয় র‍্যালিটি।

এ সময় উপদেষ্টা বলেন, অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আমদানির পক্ষে নয় সরকার। তাই দেশীয় প্রাণিজ সম্পদ উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও এর বাজার সৃষ্টি করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে সরকার।

পোল্ট্রি সেক্টরের ক্ষুদ্র খামারিদের চ্যালেঞ্জ তুলে ধরে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, পোল্ট্রি ফিডের সংকট সমাধান জরুরি। ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে হলে ফিড–সংক্রান্ত সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে এবং তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এছাড়া, প্রথমবারের মতো মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে মোট ১৫ জন পদক দেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার

রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার

ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত: প্রাণিসম্পদ উপদেষ্টা

ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত: প্রাণিসম্পদ উপদেষ্টা

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞানভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞানভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি: মৎস্য উপদেষ্টা

বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি: মৎস্য উপদেষ্টা

‘ইলিশ রক্ষাও বৈশ্বিক আন্দোলনের অংশ হওয়া উচিত’

‘ইলিশ রক্ষাও বৈশ্বিক আন্দোলনের অংশ হওয়া উচিত’

‘অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূচি শুরু’

‘অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূচি শুরু’

আরও পড়ুন

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম