Logo
Logo
×

Advertisement

জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে যা বলল বিসিবি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে যা বলল বিসিবি

Advertisement

আবার ফিরে এসেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর সেই বেদনাবিধুর দিন-শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর) দখলদার পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। 

পরাজয় অনিবার্য জেনে পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। সেই তালিকায় শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক থেকে শুরু করে ছিলেন কবি ও সাহিত্যিকরাও। রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। 

এই জঘন্য হত্যাকাণ্ডের একদিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিনটিতে গোটা জাতি বিনয় এবং শ্রদ্ধায় স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দিনটি স্মরণ করছে। একটি ফেসবুক পোস্টে বিসিবি জানায়, ‘শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গভীর শ্রদ্ধা। তাদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাদের আত্মত্যাগে আলোকিত আমাদের স্বাধীন বাংলাদেশ।’


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে যে সমীকরণ

আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে যে সমীকরণ

জিম্বাবুয়েকে হারিয়ে টাইগারদের চোখ রাঙাচ্ছে আফগানিস্তান

জিম্বাবুয়েকে হারিয়ে টাইগারদের চোখ রাঙাচ্ছে আফগানিস্তান

হেরেও শাস্তি পেল বাংলাদেশ

হেরেও শাস্তি পেল বাংলাদেশ

আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি

আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই, সুপার ওভারে বাংলাদেশের জয়

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই, সুপার ওভারে বাংলাদেশের জয়

‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’

‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’

আরও পড়ুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির

ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির

দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী?

দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী?

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম