‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশকে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে মেধাবী দল হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা।
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল। তানজিদ হাসান তামিম অন্যতম সেরা ব্যাটসম্যান আমার দেখা। তাওহীদ হৃদয়, রাহিদ রানা সেরা ক্রিকেটার। অস্ট্রেলিয়ানরা বাংলাদেশি ফাস্ট বোলারদের এখন ভয় পাচ্ছে। এটা অতীতে কে ভেবেছিল? মুশফিক ভাইয়ের অভিষেক হয়েছিল। ছোট মানুষ, অস্ট্রেলিয়ায় খেলছে। এখন নাহিদ রানা অজিদের ভয় পাওয়াচ্ছে।’
লাহোর কালান্দার্সের মালিক আরও বলেন, ‘আমি নিশ্চিত, নাহিদ রানাই বাংলাদেশ দলের শেষ সুপারস্টার নয়। আরও অনেক সুপারস্টার আসবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভাইকে এসবই আমি বলেছি- কীভাবে এসব মেধা বের করা যায় সেদিকে মন দিতে বলেছি।’
পিএসএলের আগামী আসরে বাংলাদেশের উঠতি ক্রিকেটারদের নিয়ে মাস্টারপ্ল্যান রয়েছে জানিয়ে; পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মালিক সামিন রানা বলেন, ‘আমাদের প্লানে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় আছে। তাদের নাম এখনই আমি বলতে চাই না, তবে এটুকু বলে রাখি তরা বড় তারকা নয়। প্রতিপক্ষ দলও আমার পছন্দের খেলোয়াড়দের নিতে চায়। ইটস অ্যা ফ্যামিলি। মানি ডাজন্ট ম্যাটার। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন আমার রাডারে আছে। তাদের পিএসএলে দেখবেন।’
