Logo
Logo
×

Advertisement

খেলা

লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা

Advertisement

তিন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা, ডোনাল্ড ব্র্যাডম্যান ও হানিফ মোহাম্মদের রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় তরুণ চিন্ময় সুতার। 

ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে নাগাল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মিজোরাম ৯ উইকেটে ৫৮১ রানের পাহাড় গড়ে। তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ৫১৭ বল মোকাবেলা করে ৪৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেন সুতার। 

রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সুতার ৪০০ রান করলেন এক ইনিংসে। বিশ্বের দশম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

মুম্বাইয়ের এই অলরাউন্ডার চলতি বছর থেকে মিজোরামের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। মুম্বাইয়ের হয়ে কয়েকটি লিস্ট ‘এ’ ম্যাচ খেললেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ পাননি কখনও। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে মণিপুরের বিপক্ষে তার অভিষেক হয়। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১ রানের জন্য সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। আউট হয়ে যান ৯৯ রান করে। প্রথম ইনিংসে করেন ৩৫ রান। শতরান হাতছাড়া হওয়ার আক্ষেপ দ্বিতীয় ম্যাচেই সুদে-আসলে পূরণ করে দিলেন চিন্ময়। 

বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ রানের ইনিংস খেললেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডব্লিউএইচ পনসফোর্ড দুইবার করে এই কৃতিত্ব দেখিয়েছেন। 

লারা ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিরুদ্ধে ১৯৯৪ সালে ৫০১ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অপরাজিত ৪০০ রান করেন। পনসফোর্ড ১৯২৭ সালে ভিক্টোরিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ৪৩৭ এবং ১৯২৩ সালে তাসমানিয়ার বিরুদ্ধে ৪২৯ রানের ইনিংস খেলেছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল, নিজেই জানালেন লড়াইয়ের কথা

ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল, নিজেই জানালেন লড়াইয়ের কথা

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

ভারতকে আটকে দিয়ে ‘ফাইনালে’ ওয়েস্ট ইন্ডিজ

ভারতকে আটকে দিয়ে ‘ফাইনালে’ ওয়েস্ট ইন্ডিজ

আরও পড়ুন

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা

লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা

পিএসজির বিপক্ষে বার্সেলোনার স্কোয়াডে চমক

পিএসজির বিপক্ষে বার্সেলোনার স্কোয়াডে চমক

‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’

‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম