Logo
Logo
×

Advertisement

জাতীয়

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫

ছবি-যুগান্তর

Advertisement

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মী–সমর্থক এই হামলা চালায়। এতে অন্তত ৫ জন সাংবাদিক আহত হয়েছেন। হামলার ঘটনায় উপস্থিত সাংবাদিকরা বাকরুদ্ধ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সোহাগ নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী ফুটেজ ধারণে বাধা সৃষ্টি করেন। সাংবাদিকরা সৌজন্য বজায় রেখে তাকে একটু সরে দাঁড়ানোর অনুরোধ জানান। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে শুরু হয় দুর্ব্যবহার। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে সোহাগ ও তার সঙ্গে থাকা উশৃঙ্খল কর্মীরা ফটো জার্নালিস্ট ডালিমের ক্যামেরা ভেঙে ফেলেন।

এই হামলায় আহত হন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম। তিনি জানান, হামলাকারীরা তার শার্ট ধরে টেনে হিঁচড়ে ডিভাইস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পেশাগত দায়িত্ব পালনের জবাবে এভাবেই হামলার শিকার হতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হামলার প্রতিবাদ করতে গেলে সময়ের আলোর রিপোর্টার মাহবুব আলম শ্রাবণের ওপরও চড়াও হন সোহাগ। সজোরে আঘাতে তিনিও আহত হন। এছাড়া আহত হয়েছেন জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান, বাংলা নিউজ ২৪ ডটকমের রিপোর্টার সাইমুম মুবিন পল্লব, ঢাকা পোস্টের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহমুদ আল মামুন মারুফ এবং জাগো নিউজের ভিডিও জার্নালিস্ট শাহরিয়ার রাকিব। ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা হাফিজ দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন।

এদিকে মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের সেক্রেটারি আক্তারুজ্জামান বলেন, সন্ত্রাসী কায়দায় সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

যুগান্তরে খবর প্রকাশ ২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

সাংবাদিকদের নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান

প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের যুগান্তর কার্যালয় পরিদর্শন সাংবাদিকদের নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান

১১ মিলিয়ন ভালোবাসার মাইলফলকে যুগান্তর

১১ মিলিয়ন ভালোবাসার মাইলফলকে যুগান্তর

জুলাইয়ের প্রত্যাশামতো শিক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি দরকার

যুগান্তরের সেমিনারে বিশিষ্টজনরা জুলাইয়ের প্রত্যাশামতো শিক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি দরকার

যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন নিয়ে পুলিশের বক্তব্য

যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন নিয়ে পুলিশের বক্তব্য

যুগান্তর অনলাইনে ক্যারিয়ার গড়ার সুযোগ

যুগান্তর অনলাইনে ক্যারিয়ার গড়ার সুযোগ

আরও পড়ুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির

ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির

দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী?

দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী?

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম