Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলা একাডেমি পুরস্কার ২০২৫ ঘোষণা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

বাংলা একাডেমি পুরস্কার ২০২৫ ঘোষণা

বাংলা একাডেমি পরিচালিত চলতি বছরের ৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলা একাডেমি পরিচালিত চলতি বছরের ৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কৃতদের ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে বাংলা একাডেমি।

এক নজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতেছেন—

  • সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক মনসুর মুসা (ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
  • মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন খসরু চৌধুরী (প্রকৃতি ও বিজ্ঞান-চর্চায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
  • মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সানাউল হক খান (বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
  • সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন হাফিজ রশিদ খান (বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
  • অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে ভূষিত হয়েছেন তারিক আনাম খান (অভিনয়, নাট্য-নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
  • আবু রুশ্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন শিবব্রত বর্মন (অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
  • হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কারে ভূষিত হয়েছেন সফিক ইসলাম (গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য) পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫-এ ভূষিত হয়েছেন দুইজন। তারা হলেন—

  • (১) সুব্রত বড়ুয়া (কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।
  • (২) অনূর্ধ্ব ৪৯ বছর বয়সি লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের মূল্যায়নে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছেন আনিসুর রহমান। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলা একাডেমির নতুন ফন্ট ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন

বাংলা একাডেমির নতুন ফন্ট ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন

কবি আল মুজাহিদী স্মরণে সেমিনার, জীবনী ও রচনাবলী প্রকাশের দাবি

কবি আল মুজাহিদী স্মরণে সেমিনার, জীবনী ও রচনাবলী প্রকাশের দাবি

অনেক দিন পর সংস্কৃতি সচিববিহীন সাংস্কৃতিক আয়োজন

অনেক দিন পর সংস্কৃতি সচিববিহীন সাংস্কৃতিক আয়োজন

অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার

অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার

অবশেষে বাংলা একাডেমি পুরস্কার নিচ্ছেন মোহন রায়হান

অবশেষে বাংলা একাডেমি পুরস্কার নিচ্ছেন মোহন রায়হান

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রসঙ্গে সংবাদ সম্মেলন

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রসঙ্গে সংবাদ সম্মেলন

আরও পড়ুন

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয়

রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম