Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাইকমিশনকে তথ্য দেয়নি ভারত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

হাইকমিশনকে তথ্য দেয়নি ভারত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

ফাইল ছবি

Advertisement

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ‘বিভ্রান্তিকর প্রচার’ হয়েছে বলে ভারত যে মন্তব্য করেছে তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দিল্লির ঘটনায় ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দেয়। ঢাকার প্রশ্ন, কূটনৈতিক এলাকার এত ভেতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো—তা বড় প্রশ্ন।

বিবৃতিতে বলা হ‌য়েছে, গতকাল (শনিবার) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ঘটা অযৌক্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটিকে ‘বিভ্রান্তিকর প্রচার’ (ভারতের বক্তব্য) হিসেবে গ্রহণ করা যায় না। দুর্বৃত্তদের বাংলাদেশ হাইকমিশনের ঠিক বাইরে তাদের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, যা কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। এই বিক্ষোভ সম্পর্কে হাইকমিশনকে আগাম তথ্যও দেওয়া হয়নি। ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতিশ্রুতির কথা আমরা উল্লেখ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজন নাগরিকের ওপর বিচ্ছিন্ন হামলাকে ‘সংখ্যালঘুদের ওপর হামলা’ হিসেবে চিত্রিত করার ভারতীয় কর্তৃপক্ষের প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করি। কেননা, যুবককে পুড়িয়ে মারার ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের আন্তঃসম্প্রদায় অবস্থা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভালো। বাংলাদেশ বিশ্বাস করে, নিজ নিজ দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এ অঞ্চলের সব সরকারের দায়িত্ব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আরও পড়ুন

পে স্কেল: সিনিয়দের টপকে বড় অংকের বেতন জুনিয়রদের

পে স্কেল: সিনিয়দের টপকে বড় অংকের বেতন জুনিয়রদের

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম