Logo
Logo
×

Advertisement

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বিল জমার শেষ সময় জানাল মাউশি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বিল জমার শেষ সময় জানাল মাউশি

ফাইল ছবি

Advertisement

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও বিল জমা দেওয়ার সুযোগ শেষ হচ্ছে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর)। এ সময়ের মধ্যেই বিল সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি ২০২৫ থেকে এমপিওর অর্থ ইএফটি পদ্ধতিতে প্রদান করা হচ্ছে এবং জুলাই ২০২৫ পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগস্ট ২০২৫ মাস থেকে এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের ‘MPO-EFT’ মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল দাখিল করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হবে।

এছাড়া কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসে বিধি অনুযায়ী তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধের প্রয়োজন হলে তা বিল সাবমিট অপশনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওর টাকা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও অর্থ প্রেরণ না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

এতে আরও জানানো হয়, কেবলমাত্র আইবাসে যাচাই শেষে ভ্যালিড হওয়া জনবলের তথ্যই বর্তমানে বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে। যেসব শিক্ষক-কর্মচারীর তথ্য ভুল রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।

এমতাবস্থায়, ডিসেম্বর ২০২৫ মাসের এমপিও বিল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সাবমিট করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দেশনা

মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দেশনা

৭ নভেম্বর নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা, ছুটির বিষয়ে যা জানা গেল

৭ নভেম্বর নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা, ছুটির বিষয়ে যা জানা গেল

সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা

সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা

শিক্ষকরা অক্টোবরের বেতন পাবেন কখন, জানাল মাউশি

শিক্ষকরা অক্টোবরের বেতন পাবেন কখন, জানাল মাউশি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

আরও পড়ুন

তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম